Saturday, May 16, 2026

GYM: জিম করতে গিয়ে বুকে ব্যথা, হাসপাতালে মৃত্যু বাঁশদ্রোণীর তরুণীর

Date:

Share post:

এমনটা কেউই কল্পনা করতে পারেনি। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। শুরু হয় বুকে ব্যথা। এরপর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে ওই তরুণীর। মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। নিয়মিত বাড়ির কাছের একটি জিমে শরীর চর্চা করতে যেতেন তিনি। মঙ্গলবারও গিয়েছিলেন জিমে। জিম সূত্রে খবর, যাওয়ার পরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন ওই তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। সেখানকার চিকিৎকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে গোটা বিষয়টা।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- ৫ বছরের জন্য নির্বাচিত হলে ৫ বছর পূর্ণ করুক: বিহারে সংকটের মাঝে বার্তা পিকের

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...