Wednesday, February 4, 2026

ডেঙ্গুর কবলে বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত

Date:

Share post:

ডেঙ্গু আক্রান্ত বলিউডের ‘কুইন’। ধুম জ্বর অভিনেত্রীর, কমেছে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেকটাই কমেছে, যা যথেষ্ট চিন্তার। সোমবারই জানা যায়, ডেঙ্গুর কবলে কঙ্গনা। দুর্বল শরীর, তবু থেমে নেই অভিনেত্রী। সেই আভাসই মিলল অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি থেকে।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি ‘আপত্তিকর’,চাকরি খোয়ালেন অধ্যাপিকা

প্রযোজনা সংস্থার তরফে এক বার্তায় বলা হয়, ‘জ্বর, রক্তে শ্বেতকণিকা সঙ্কেত দিচ্ছে। যখন ডেঙ্গি এসে তোমায় শুইয়ে দিতে চায়, তবু তুমি কাজে পৌঁছে যাও ঠিক সময়ে, তখন বুঝবে, প্যাশন নয়, এটা পাগলামি। স্যালুট আমাদের চিফ কঙ্গনাকে।’ টিমের কাছ থেকে এমন বার্তা পেয়ে আপ্লুত কঙ্গনা, তিনি পালটা জানান, ‘ধন্যবাদ, শরীর অসুস্থ হয়, কিন্তু স্পিরিট নয়… তোমাদের এই মিষ্টি বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ’।

কঙ্গনা রানাউত আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে। ছবিতে অভিনয়ের পাশাপাশি, তিনিই এই ছবির পরিচালক। সেই ছবিরই কাজ চলছে পুরোদমে। তার মাঝেই অসুস্থ অভিনেত্রী। কিন্তু কাজ অন্ত প্রাণ কঙ্গনা, অসুস্থতা নিয়েও চলে এসেছেন সেটে। দুর্বল শরীরেই সারছেন কাজ।

কঙ্গনাকে ‘এমার্জেন্সি’তে দেখা যাবে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। এই ছবির চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ। হলিউডের জনপ্রিয় মেক-আপ আর্টিস্ট ডেভিড মালিনোস্কি এই ছবিতে কঙ্গনার প্রস্থেটিকের মেক-আপের দায়িত্বে রয়েছেন। ছবি নিয়ে এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, ‘পরিচালকের টুপি পরলাম দ্বিতীয়বার। গত এক বছর ধরে এমার্জেন্সিতে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না।’

spot_img

Related articles

বোনের ছবির সামনে আইনি বিয়ে ঐশ্বর্যর, শর্মা পরিবারে পাশে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী

আইনি ভাবে বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Actress Oyendrila Sharma) দিদি ঐশ্বর্য শর্মা। বিয়েতে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার...

চাপ বাড়ছে পিসিবির, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে পাকিস্তান!

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর ২ দিন আগেও নাটকীয়তা কিছুতেই কাটছে না। পাকিস্তান(Pakistan) দল কলম্বোয় পৌঁছে গিয়েছে। ভারতের...

এপস্টেইনের ফাইলে অনুরাগ কাশ্যপের নাম! হইচই সিনেদুনিয়ায়

যৌন কেলেঙ্কারির ডায়েরি ঘিরে উত্তাল বিশ্ব। এপস্টেইন ফাইলের পাতায় পাতায় উঠে এসেছে রাষ্ট্রনেতা, সেলেবদের বিকৃতকাম মানসিকতার কথা। মার্কিন...

শুধু বাংলাই টার্গেট: SIR মামলায় তীব্র সওয়াল মমতার, কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

ইতিহাসের সাক্ষী থাকলে সুপ্রিম কোর্ট। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলায় সওয়াল করলেন। SIR...