Friday, June 19, 2026

অনুব্রত নিজামে না এলে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছে যেতে পারেন CBI তদন্তকারীরা

Date:

Share post:

কিছু শারীরিক সমস্যার নিশ্চয় ভুগছেন। তবে তা হাসপাতালে ভর্তি থাকার মতো নয়। আবার গরু পাচার মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য অনুব্রত মণ্ডলকে ফের নোটিশ দিয়েছে সিবিআই। আজ, বুধবারই তাঁকে তলব করা হয়েছে। যদি তিনি হাজিরা না দেন, তাহলে কিন্তু অনুব্রতর ভাগ্যে দুঃখ আছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। নিজামে অনুব্রত না এলে সিবিআই পৌঁছে যেতে পারে তাঁর বোলপুরের বাড়িতে।
তদন্তে সহযোগিতা না করলে অনুব্রতকে প্যাঁচে ফেলার সমস্ত আয়োজন সেরে রেখেছে সিবিআই। ইতিধ্যেই দিল্লি থেকে কলকাতায় চলে এসেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। নিজাম প্যালেসে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন গরু পাচার মামলার তদন্তে থাকা এক যুগ্ম অধিকর্তা। সিবিআই সূত্রে খবর, একটি গোটা টিম তৈরি রাখা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিবিআইয়ের আরও দাবি, গরু পাচার মামলায় পোক্ত তথ্য-প্রমাণ আছে তাদের হাতে। যা অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট। তাই বারবার হাজিরা এড়ানোর বিষয়টি একেবারেই ভালোভাবে নিচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
গরু পাচার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের মোবাইলের ফরেন্সিক রিপোর্ট এখন সিবিআইয়ের হাতে।  ব্যাঙ্ক স্টেটমেন্টের নথিও পরীক্ষা করেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। অনুব্রতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্যও আদালতে আবেদনের প্রস্তুতিও সেরে রাখছে কেন্দ্রীয় সংস্থা। সবমিলিয়ে চাপে অনুব্রত মণ্ডল। সিবিআই হাজিরা এড়ালে সেই চাপ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...