Saturday, April 4, 2026

ঝাড়খণ্ডের ধৃত বিধায়ক ইরফানের বাড়িতে তল্লাশি, উদ্ধার নগদ ৫ লক্ষ টাকা

Date:

Share post:

ঝাড়খণ্ড কাণ্ডের তিন বিধায়কের গ্রেফতারি কাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে নেমে  সিআইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্রমশ স্পষ্ট হচ্ছে হাওলা কাণ্ডের যোগও। গ্রেফতার হওয়া তিন কংগ্রেস বিধায়ক দাবি করেছিলেন, তাঁরা মন্দারমণি যাচ্ছিলেন। সেখান থেকেই প্রশ্ন ওঠে সিআইডির। কেন মন্দারমণি যাচ্ছিলেন বিধায়করা? এত জায়গা থাকতে মন্দারমণি কেন? এনিয়ে রহস্য বাড়ছে। এবং অভিযোগের তির ক্রমশ যাচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী বিজেপি নেতা ও তাঁর ভাইয়ের দিকে । স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তিনিই পেছন থেকে কলকাঠি নাড়ছিলেন। এবার তদন্তে নেমে ফের লক্ষ লক্ষ টাকার হদিস পেল CID।

আরও পড়ুন:বিহারে ফিকে গেরুয়া: রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

গতকাল,মঙ্গলবার ধৃত জামতাড়ার  প্রাক্তন বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি চালায় CID। সেখান থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে তারা। এমনকী একটি সাদা স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সিআইডি তরফে এই সাদা স্করপিও গাড়িটিকে চিহ্নিত করেছে। তাদের দাবি, তদন্তে জানা গেছে ওই গাড়িটি এর আগেও কলকাতার হাওলা ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের কাছ থেকে ৭৫ লক্ষ টাকা নিয়ে ঝাড়খণ্ডে এসেছিল।

ইতিমধ্যেই সিআইডি সূত্রে জানা গিয়েছে, ১৯-২০ জুলাই নাগাদ কলকাতায় এসেছিলেন ঝাড়খণ্ডের দুই কংগ্রেস বিধায়ক। এখান থেকে গুয়াহাটি গিয়েছিলেন বৈঠক করতে। সেখানে এক বিজেপি নেতার সঙ্গে বৈঠকও করেছিলেন রাজেশ কাচ্ছাপ এবং ইরফান আনসারি, এমনটাই দাবি তদন্তকারীদের। এরপর গত ২১ জুলাই প্রায় ৭৫ লক্ষ টাকা নিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডে ফিরেছিলেন কংগ্রেসের দুই বিধায়ক। আর এই নগদ তাঁদের হাতে তুলে দিয়েছিলেন সিআইডির নজরে থাকা ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল।এর পেছনে হাওলার বড়সড় যোগ রয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। রহস্য উন্মোচনে মহেন্দ্র আগরওয়ালের পাশাপাশি আসামের ও দিল্লির ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন তাঁরা। যদিও আসামের ব্যবসায়ী CID-এর তলবে হাজিরা দেননি।

হাওড়ার পাঁচলা থেকে ৪৯ লক্ষ টাকা সহ গ্রেফতার  হন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। বুধবার দুপুর ১টা নাগাদ হাওড়া আদালতে তোলা হয় অভিযুক্ত তিন বিধায়ককে। CID সূত্রের খবর, আদালতে তাদের আরও কিছুদিনের জন্য পুলিশি হেফাজতে নিতে পারে তদন্তকারী সংস্থা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...