Monday, May 4, 2026

মন্ত্রীদের ‘ইয়েস স্যার’ বলা আমলাদের কাজ: বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে গড়কড়ি

Date:

Share post:

“আমি সব সময় আমলাদের (Bureaucrats) বলি, সরকার আপনাদের কথায় চলবে না। আপনাদের কাজ মন্ত্রীদের (Minister) ‘হ্যাঁ, স্যার’ বলা। আমরা মন্ত্রীরা যখন যা বলব, আপনাদের সেটা কোনও কথা না বলে পালন করতে হবে। সরকার আমাদের মন অনুযায়ী কাজ করবে।“ মহারাষ্ট্রে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নাগপুর শাখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক বিষয়ক মন্ত্রী (Union Minister for Road Transport and National Highways) নীতিন গড়কড়ি (Nitin Gadkari)।

নীতিন গড়কড়ি বলেন, কোনও আইন কখনও গরিব মানুষের কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেজন্য যদি ১০ বারও আইন ভাঙতে হয়, আমরা দ্বিধা করব না। মহাত্মা গান্ধীও (Mahatma Gandhi) ঠিক একথাই বলেছিলেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী মনে করিয়ে দেন, ১৯৯৫ সালের মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরৌলী এবং মেলঘাটে অপুষ্টি প্রসঙ্গ। সেই সময় ২ হাজার আদিবাসী শিশুর মৃত্যু হয়। সেই ইস্যু প্রসঙ্গেই এদিন আমলাদের এমন বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক বিষয়ক মন্ত্রী।

আমলারা হলেন দেশের আইএএস (IAS) এবং আইপিএস (IPS) আধিকারিক। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ব্যক্তিগত সচিব পদের পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয় তাঁদের। জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক শুধুমাত্র তাঁদেরই রয়েছে। আর সেই আমলদেরই এমন বিতর্কিত মন্তব্য করার পরই সরব বিরোধীরা। অভিযোগ, এটা খুব স্বাভাবিক। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীরা এইভাবেই সরকারি আমলাদের ব্যবহার করেন। তাঁদের ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্ত নির্ধারণের কোনও অবকাশ নেই। তাঁদের যে ভাবে মন্ত্রীরা বলেন, সেই মতোই তাঁরা সায় দেন। এভাবেই দেশের গণতন্ত্রকে (Democracy) হত্যা করছে বিজেপি। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে বিরোধীদের আনা ইডি, সিবিআই সহ একাধিক অভিযোগের পালে হাওয়া লাগল বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
2 জয়ী
বিজেপি
10 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী