Sunday, June 14, 2026

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

Date:

Share post:

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই এই নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি সম্পূর্ণভাবে প্রশাসনের এক্তিয়ারভুক্ত। আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না।

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার উদাহরণ টেনে জনস্বার্থ মামলাটি করেন মামলাকারী। তাঁদের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী ভি গিরি আদালতে সওয়াল করেন যে, অতীতের কথা মাথায় রেখে রাজ্যে শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি জরুরি। আরও পড়ুন: আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেলে কমিশনের বিশেষ ভূমিকা থাকে না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তখন রাজ্যের হাতে চলে যায়। আদালত সরাসরি আবেদনটি খারিজ না করলেও দ্রুত শুনানির দাবিটি মানেনি। তবে জানানো হয়েছে, রাজ্যে SIR সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই শীর্ষ আদালতে বিচারাধীন। আগামী ১১ মে ওই মামলার শুনানি হওয়ার কথা। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত এই মামলাটি SIR মামলার সঙ্গেই শোনা হতে পারে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...