Tuesday, March 10, 2026

দুর্গাপুরের ক্যাম্প অফিস নয়, শীতলপুর গেস্ট হাউসে অনুব্রতকে জেরার তোড়জোড় CBI-এর

Date:

Share post:

গরুপাচার মামলায় সাক্ষী হিসেবে ১০ বার তলব করা হয়েছিল। কিন্তু মাত্র একবার নিজাম প্যালেসে এসে চি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বাকি ৯ বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর বৃহস্পতিবার সাতসকালে অনুব্রতর বোলপুরের (Bolpur) বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ঘন্টাখানেকের টানটান উত্তেজনার পর তাঁকে আটক করে নিয়ে যায় সিবিআই (CBI) .

তখন থেকেই সকলের নজর ছিল অনুব্রতকে নিয়ে কোথাও যায় CBI। প্রথমে মনে করা হচ্ছিল দুর্গাপুরে CBI-এর অস্থায়ী অফিসে নিয়ে যাওয়া হবে। আবার অনেকে মনে করছিলেন, গ্রেফতার দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর তোলা হবে আসানসোল আদালতে। তারপর CBI হেফাজতে চাইবে, এবং হেফাজত পেলে নিয়ে আসা হতে পারে কলকাতার নিজাম প্যালেসে।

কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কনভয় অনুব্রতকে নিয়ে দুর্গাপুর ছাড়িয়ে শীতলপুর গেস্ট হাউসে পৌঁছায়। গোটা গেস্ট হাউস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।এখানেই গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...