Tuesday, April 28, 2026

আদালতে অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরেও রেহাই নেই, ২০ আগস্ট পর্যন্ত CBI হেফাজত অনুব্রতর

Date:

Share post:

গরুপাচার কাণ্ডে আগামী ২০ অগাস্ট পর্যন্ত CBI হেফাজত হল অনুব্রত মণ্ডলের। এদিন আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে CBI-এর আইনজীবী অনুব্রতর জন্য ১৪দিনের হেফাজতের আর্জি জানান। অনুব্রতর আইনজীবীরা অবশ্য জামিনের আর্জি করেননি। বরং, এদিন এজলাসে দাঁড়িয়ে অনুব্রত বিচারকের সামনে নিজের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন।

এরপর আদালত কক্ষে বিচারক অনুব্রতর কাছে জানতে চান, ”আপনার শরীর এখন কেমন? কী সমস্যা?” উত্তরে অনুব্রত বলেন, “বুকে ব্যথা আছে। পা ফোলা আছে। কিডনির সমস্যা আছে।” পাশাপাশি ফিসচুলা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কথা বিচারকের সামনে উল্লেখ করেন তিনি। দু’পক্ষের আর্জি শোনার পর আসানসোল বিশেষ আদালতের বিচারক অনুব্রত মণ্ডলকে আগামী ২০ আগস্ট পর্যন্ত ১০দিনের CBI হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, CBI সাতসকালে অনুব্রত মণ্ডলকে তাঁর বাড়ি থেকে আটক করলেও আজ, বৃহস্পতিবার বিকেল ৪.১০মিনিটে তাঁকে গ্রেফতার দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ভারতীয় দণ্ডবিধি ও আর্থিক দুর্নীতি দমন আইনে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B ধারা এবং আর্থিক দুর্নীতি দমন আইনের 7, 10, 11 এবং 12 নম্বর ধারায় অভিযোগ দায়ের করে গ্রেফতার করা হয়। সরকারিভাবে গ্রেফতার ঘোষণার পর এসিএল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অনুব্রতর। এরপর তাঁকে নিয়ে আসানসোলের বিশেষ CBI আদালতে হাজির করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিকে বিকেলে আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময়েই বিশৃঙ্খলা চরমে ওঠে। ”চোর চোর গরু চোর” স্লোগান তুলে বিক্ষোভ দেখায় একদল জনতা। আদালত চত্বরে জুতো হাতে মহিলার তেড়ে যান। কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ আদালত চত্বর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিক্ষোভকারীরা বিশেষ দুটি রাজনৈতিক দলের সমর্থক বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:Bihar Crisis: ইস্তফায় ‘না’ স্পিকারের, অনাস্থা এনেই কি অপসারণের ছক!

 

Related articles

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...

“ধর্মীয় পরিচয় জানতে চেয়ে” হামলা! মহারাষ্ট্রে ধৃতের সঙ্গে ISIS যোগের অভিযোগ

মহারাষ্ট্রের (Maharashtra  incident) মিরা রোডে পহেলগামের ধাঁচে এক নৃশংস হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় পরিচয় জানতে...

বাংলায় এসে হুমকি-সংস্কৃতির চালু গেরুয়া শিবিরের! মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট বিজেপি মুখপাত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

ভোটের আগে বাংলায় এসে হুমকি সংস্কৃতির চালু করছেন যোগীরাজ্যের পুলিশ। তাঁর ভিডিও পোস্ট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...

স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট, অবশেষে অন্তর্ধান রহস্যে মুখ খুললেন উৎসব! 

টলিউডের পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsab Mukherjee) নিখোঁজ হয়ে যাওয়া থেকে হদিশ মেলা পর্যন্ত সবটাই বড় রহস্যজনক।ব্যাংকের কাজে বেরিয়ে...