Tuesday, May 19, 2026

জেলা পরিষদের সভাধিপতির নির্দেশেই অনুব্রতর বাড়িতে চিকিৎসক, জানালেন হাসপাতাল সুপার

Date:

Share post:

জেলা পরিষদের সভাপতির নির্দেশেই অনুব্রত মণ্ডলের (Anubrata) বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল, এমনটাই জানালেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Bolpur Super Speciality hospital) সুপার বুদ্ধদেব মুর্মু (Buddhadeb Murmu)। তিনি বলছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Bikash Roy Chowdhury) নির্দেশেই এই কাজ করেছেন তিনি। তবে ডা. চন্দ্রনাথ অধিকারীকে (Chandranath Adhikari) তিনি নির্দেশ দেননি, অনুরোধ করেছিলেন মাত্র। সুপার মিথ্যে কথা বলছে, পাল্টা দাবি জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর।

গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল, তার চিকিৎসার দায় নিয়ে সাফাইয়ের বন্যা। চন্দ্রনাথ অধিকারী জানিয়েছিলেন হাসপাতাল সুপারের নির্দেশে তিনি সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন। পাশাপাশি ১৪ দিনের বেড রেস্ট এর কথা বলেছিলেন। এবার মুখ খুললেন হাসপাতাল সুপার। তিনি জানান জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর নির্দেশেই তিনি ডাক্তারকে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে অনুরোধ করেছিলেন, নির্দেশ দেননি। বুদ্ধদেব মূর্মু জানান, অনুব্রত মণ্ডল জেড ক্যাটাগরির সিকিউরিটি পান, এই ধরনের ব্যক্তিদের জন্য হাসপাতালে বিশেষ বেড বা পরিষেবার ব্যবস্থা থাকে। তবে তিনি বিশ্রামের কথা লিখতে বলেননি ডাক্তার চন্দ্রনাথ অধিকারীকে, এমনটাই দাবি করছেন সুপার।

অন্যদিকে এই নিয়ে জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ফোন এসেছিল যে তিনি অসুস্থ। তার ফিসচুলা ফেটে গিয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। সেই কারণেই তিনি সুপারকে গোটা বিষয়টি জানিয়েছিলেন। সব মিলিয়ে এবার অনুব্রতর চিকিৎসা করা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...