Wednesday, March 18, 2026

Emami EastBengal: শনিবার শহরে পা রাখলেন লাল-হলুদের নতুন বিদেশি চারালামবস কিরিয়াকু

Date:

Share post:

শনিবার শহরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) প্রথম বিদেশি চারালামবস কিরিয়াকু (Charalambos Kyriakou)। সকালে কলকাতায় চলে এলেন তিনি। সকাল ৭:১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান চারালামবস। লাল-হলুদের পক্ষ থেকে বিমানবন্দরে স্বাগত জানান হয় তাকে। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরাও। শুক্রবার রাতেই পাঁচ বিদেশি ফুটবলারের নাম জানান হয় ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। তার ঠিক পরের দিনই কলকাতায় চলে এলেন সাইপ্রাসের এই ডিফেন্ডার।

জানা যাচ্ছে, শনিবার কলকাতায় এসেই বিকেলে অনুশীলনে নেমে পড়বেন সাইপ্রাসের ডিফেন্ডার। এদিন তিনি বলেন,”আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। মাঠে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেব। ইস্টবেঙ্গলের মত শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি। ইমামি ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। এই দলের জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”

সাইপ্রাসের জাতীয় দলের হয়ে খেলেছেন চারালামবস। ৩২ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন। ক্লাবের মাঠে দলের ১৫ জন স্বদেশী ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। ডুরান্ড কাপের আগে মঙ্গলবার নৈহাটিতে ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে তাঁকে খেলান হবে কি না তা এখনও জানা যায়নি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের কোচ স্টিফেন।

আরও পড়ুন:জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল, দলের কোচ হিসাবে গেলেন ভিভিএস লক্ষণ

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...