Thursday, June 25, 2026

দলীয় নেতাদের বিতর্কিত মন্তব্য, ধৈর্য ধরে সংযত থাকার বার্তা ফিরহাদের

Date:

Share post:

গরুপাচার মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Moondal)। তিন সপ্তাহের মধ্যে প্রথম সারির দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধীরা। বিরোধীদের এই কটাক্ষকে ‘অসভ্যতা’ আখ্যা দিয়ে দলীয় কর্মীদের মুখ বন্ধ রাখার আর্জি জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার সাংবাদিক বৈঠক করে ফিরহাদ দলের কর্মী সমর্থকদের বলেন, “ধৈর্য হারাবেন না”।

শনিবার দুপুরে কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে ফিরহাদ জানান, “আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করেছেন। আমাদের প্রত্যেকেরই একটা সামাজিক সম্মান আছে। সেই সম্মানটা মানুষের কাছে হরণ করে দেওয়ার অধিকার আমার ভারতের কনস্টিটিউশনও (Indian Constitution) দেয়নি। মানুষ ঠিক করবে কোনটা ঠিক, কোনটা ভুল।“

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর যেভাবে রাজ্য জুড়ে বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা ঢাক, গুড়-বাতাসা, নকুলদানা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশের ধৈর্যের বাঁধ ভাঙছে। কোনও কোনও ক্ষেত্রে বিরোধীদের কটাক্ষের জবাব তাঁরাও কড়া ভাষায় দিচ্ছেন বলে অভিযোগ। ইতিমধ্যে বীরভূম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় দলীয় কর্মী সমর্থকদের কিছু বেফাঁস মন্তব্য সামনে এসেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা, বীরভূম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, দুবরাজপুরের তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে, ইলামবাজারের তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় ও চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদারদের গলায় বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার বার্তা প্রকাশ্যে এসেছে। আর তারই পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, বিরোধীদের এমন কাণ্ডকারখানায় দলীয় নেতা-কর্মীরা অসহিষ্ণু হয়ে উঠছেন। এরপরই দলীয় কর্মীদের তিনি আবেদন করে বলেন, “যাঁদের ধৈর্য কম আমার মত অসীম ধৈর্য নেই, তাঁদের ধৈর্যের বাঁধ একটু আধটু ভেঙে যায়। কিন্তু তাও আমি বলব দয়া করে এসব কথা বলবেন না।”

তবে এদিন ফিরহাদ মনে করিয়ে দেন, “কোনও দলীয় কর্মী হিংসার পথ ধরলে তা কোনভাবেই দল বরদাস্ত করবে না। তিনি বলেন, ইনটলারেন্স (Intolerance) আমরা কখনই সমর্থন করি না। তবে আমি তো যিশু খ্রিস্টের দলের লোক। একটা গালে চড় মারলে, আরও একটা গাল এগিয়ে দেব।”

আরও পড়ুন- ঋণ আদায়কারী এজেন্টদের জন্য গ্ৰাহককে ফোন করার সময়সীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...