Saturday, June 13, 2026

Emami EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রথম প্রস্তুতি ম‍্যাচ, প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি, শুরু টিকিট বিক্রি

Date:

Share post:

মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে মরশুমের প্রথম প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। প্রতিপক্ষ অভিষেক বন্দ‍্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ১৬ আগস্ট বিকেল ৫.৩০ থেকে নৈহাটি স্টেডিয়ামে শুরু হবে এই প্রদর্শনী ম্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ম‍্যাচের টিকিট বিক্রি।

এই ম্যাচের টিকিট শনিবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত নৈহাটি স্টেডিয়াম এবং নৈহাটি পৌরসভা থেকে বিতরণ করা হয়। এছাড়াও জানা যাচ্ছে, খেলার আগের দিন পর্যন্ত, বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত বটতলা ক্লাব, ফিডার রোড, শ্যামনগর থেকে টিকিট বিক্রি করা হবে। এই প্রস্তুতি ম্যাচে টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা এবং ২০০ টাকা।

২৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। তার আগে যদিও ডুরান্ড কাপেই আরও দুটি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম‍্যাচ ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২৫ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে তারা। এর পরেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:ATK Mohunbagan: আজ দ্বিতীয় প্রস্তুতি ম‍‍্যাচে বাগানের সামনে চেন্নাইয়ান এফসি

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...