Tuesday, June 23, 2026

ATK Mohunbagan: আজ দ্বিতীয় প্রস্তুতি ম‍‍্যাচে বাগানের সামনে চেন্নাইয়ান এফসি

Date:

Share post:

রবিবার নিজেদের ক্লাবের মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে মহামেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছিল মোহনবাগান। জনি কাউকো জোড়া গোল করে জিতিয়েছিলেন দলকে। ডুরান্ড কাপের আগে রবিবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে জুয়ান ফেরান্দর দল। ফ্লোরেন্তিন পোগবাদের প্রতিপক্ষ আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। ম্যাচটি নৈশালোকে হবে মোহনবাগান মাঠে সন্ধ্যা ৬টা থেকে। ক্লাব সদস্যরা সদস্য কার্ড দেখিয়ে ম্যাচ দেখতে পারবেন।

ডুরান্ড কাপের জন্য অনেক আগে থেকেই কলকাতায় এসে প্রস্তুতি শুরু করেছে চেন্নাইয়ান। যদিও শেষ প্রস্তুতি ম্যাচে মহামেডানের কাছে তারা হেরেছে। প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতার আবহে দুই দলই নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে নিতে চায়। ফুটবলারদের কন্ডিশনে আনতে দু’বেলা অনুশীলন করাচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কয়েকজন ফুটবলারের জ্বর, অসুস্থতা সবুজ-মেরুনের প্রস্তুতিতে প্রভাব ফেলে। আশিক কুরুনিয়ন সুস্থ হয়ে শনিবার অনুশীলনে যোগ দিয়েছেন। তবে অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এখনও সুস্থ হয়ে মোহনবাগান অনুশীলনে যোগ দিতে পারেননি।

কোচ জুয়ান আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দিচ্ছেন। হুগো বৌমোস, জনি কাউকোদের সঙ্গে মনবীর সিং, লিস্টন কোলাসোদের দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মহড়া চালাচ্ছেন জুয়ান। রক্ষণে পোগবার সঙ্গে প্রীতম কোটাল, সুমিত রাঠি, কার্ল ম্যাকহিউদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর চেষ্টায় বাগান কোচ।

আরও পড়ুন:Sandesh Jhingan: বেঙ্গালুরু এফসিতে সই করলেন সন্দেশ ঝিঙ্গান

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...