Tuesday, June 23, 2026

স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় গ্রেনেড হামলা, আহত ২

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে অশান্ত উপত্যকা।এবার গ্রেনেড হামলা করল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় জঙ্গিদের ছো়ড়া গ্রেনেডে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান এবং এক স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের ছো়ড়া গ্রেনেডে আহত হয়েছেন ।

আরও পড়ুন:সম্পত্তিবৃদ্ধি মামলার গেরোয় ফেঁসে গেলেন বিরোধী নেতারাই

ঘটনা প্রসঙ্গে শ্রীনগর পুলিশ ট্যুইট  করে জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে জঙ্গিরা একটি গ্রেনেড ছোড়ে। ঘটনাটি ঘটেছে আলি জান রোডের ইদগাহের কাছে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বাড়বাড়ন্ত উদ্বেগে রাখছে প্রতিরক্ষা মন্ত্রককে। এবছরই কাশ্মীরে নির্বাচন করতে চায় কেন্দ্র। তার ঠিক আগে নির্বিঘ্নে স্বাধীনতা দিবস উদযাপন যেন কেন্দ্রের জন্য বড়সড় চ্যালেঞ্জ। সেকারণেই কাশ্মীরজুড়ে করা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। শ্রীনগর শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তা সত্ত্বেও অশান্তি এড়ানো যাচ্ছে না।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...