Thursday, June 25, 2026

স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেশীয় কামানের তোপধ্বনি, ৭৫ তম বর্ষে নজির গড়ল হাউৎজার

Date:

Share post:

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তি উপলক্ষে সোমবার দেশজুড়ে উৎসবের মেজাজ। পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav)। আর এই প্রথমবার স্বাধীনতা দিবসে গান স্যালুট (Gun Salute) দেওয়া হল দেশের তৈরি হাউৎজার কামানে (Howitzer)। সোমবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (DRDO)-এর তৈরি ১৫৫ মিলিমিটারের হাউইৎজারকে বিশেষভাবে ব্যবহার করা হলো। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামানের পোশাকি নাম, ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’ (Advanced Towed Artillery Gun System)।

সামরিক উৎপাদন ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার (Make In India) অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামান। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই প্রথম বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনও কামান গান স্যালুটে ব্যবহার করা হলো। সোমবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। তারপরে জাতীয় সংগীত শুরু করে মিলিটারি ব্যান্ড। আর সেই সময় সেনার আর্টিলারি রেজিমেন্টের কামান থেকে ২১টি তোপধ্বনি (cannon fire) দেওয়া হয়।

এদিন লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) মনে করিয়ে দেন হাউৎজার কামানের কথা। তিনি নিজের বক্তব্যে বলেন, গত ৭৫ বছর ধরে এই শব্দ শোনার জন্য দেশবাসী অপেক্ষা করেছিলেন। এই প্রথম লালকেল্লায় দেশে তৈরি কামান দিয়ে তোপধ্বনি দেওয়া হয়েছে। মোদি আরও জানান, আত্মনির্ভর ভারতের দিকে পদক্ষেপ করে প্রায় ৩০০টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বন্ধ করা হয়েছে। তবে সেগুলি দেশেই তৈরি করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry) দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাউইৎজার কামান বিশ্বের অন্যতম সেরা। ভারতীয় সেনার আর্টিলারি ডিভিশনগুলিকে আত্মনির্ভর করে তুলতে ভবিষ্যতে কার্যকরী ভূমিকা নেবে এটিএজিএস (ATAGS)। ৪৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এই হাউইৎজার কামান। পাশাপাশি, অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেমও রয়েছে এই দেশীয় কামানের প্রযুক্তিতে। তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা প্রতিটি এটিএজিএস সংযোগ এবং সমন্বয় বজায় রাখতে পারে।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...