Thursday, June 25, 2026

মঙ্গলবার ১৬ অগাস্ট পালন রাজ‍্য জুড়ে, প্রতিটি ক্লাবকে ১৫ হাজার টাকা অনুদান, জানাল আইএফএ

Date:

Share post:

গতবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় ১৬ অগাস্ট মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হবে ‘খেলা হবে দিবস’। এই উপলক্ষে আইএফএ (IFA) অনুমোদিত ৩০৮টি ক্লাব খেলাধুলার মাধ্যমে দিনটি সাড়ম্বরে উদযাপন করবে। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে খেলা হবে দিবস উদযাপনের জন্য এবার প্রতিটি ক্লাবকে পনেরো হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।

এদিকে সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি পদের জন্য নতুন নাম পাঠাবে আইএফএ। প্রথমে সুব্রত দত্তের নাম পাঠানো হয়েছিল আইএফএ-এর পক্ষ থেকে। কিন্তু সেই নাম খারিজ হয়ে যায়। এর পরেই নতুন নাম পাঠানোর উদ্যোগ নিয়েছে আইএফএ। জানা যাচ্ছে, এর আগে তিনবার কার্যকরী সমিতিতে থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে সুব্রত দত্তর। জাতীয় ক্রীড়াবিধি অনুযায়ী চতুর্থবার কোনও পদে থাকতে পারবেন না তিনি।

আরও পড়ুন:Pv Sindhu: ‘মানসিক চাপ কাটাতে ধ‍্যানই আসল ওষুধ’, বললেন সিন্ধু

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...