Wednesday, June 24, 2026

Pv Sindhu: ‘মানসিক চাপ কাটাতে ধ‍্যানই আসল ওষুধ’, বললেন সিন্ধু

Date:

Share post:

একের পর এক সাফল্য। সিঙ্গাপুর ওপেনে চ‍্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনার পদক জয় করেছেন পিভি সিন্ধু (Pv Sindhu)। বিশ্বচ‍্যাম্পিয়নশিপ খেলা হবে না সিন্ধুর। চোটের কারণে বিশ্বচ‍্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যান তিনি। পরপর ম‍্যাচ, শারীরিক ধকলের পাশাপাশি মানসিক ধকলও প্রচুর। কিভাবে সামলান? এই প্রশ্নের উত্তরে সোজা জবাব দিলেন সিন্ধু। বললেন, ধ্যান। শারীরিক এবং মানসিক ধকল সামলান ধ‍্যান করেই, এক সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান সিন্ধু।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মানসিক চাপ সামলানো নিয়ে সিন্ধুর কাছে জানতে চাওয়া হয়। সেই জবাবে কমনওয়েলথ গেমসে সোনার পদকজয়ী শাটলার বলেন, “আমি অনেক বছর ধরে ধ্যান করছি। ধ্যান করলে একটা অদ্ভুত মানসিক শান্তি পাই। শরীরের সঙ্গে আত্মার যোগ তৈরি হয়। তখন আর কোনও মানসিক চাপ থাকে না। আমি তরুণ খেলোয়াড়দের বলব, তারাও যেন নিয়মিত ধ্যান করে।”

কমনওয়েলথ গেমসে পদক জয়ের পরই বিশ্বচ‍্যাম্পিয়নশিপে নামার কথা ছিল সিন্ধুর। কিন্তু গোড়ালির চোটের কারণে বিশ্বচ‍্যাম্পিয়নশিপে নামতে পারবেন না তিনি। সেকথা নিজেই জানিয়েছেন সিন্ধু। সদ‍্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সিন্ধুর গোড়ালিতে চোট লাগে। অসহ্য যন্ত্রণা নিয়েই সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছেন এবং সোনাও জিতেছেন।

আরও পড়ুন:ইডেনে পতাকা উত্তোলন করে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...