Wednesday, June 24, 2026

Canning: নদীর নামেই নতুন স্টেশন, স্বপ্নপূরণ ক্যানিংবাসীর

Date:

Share post:

দেশের স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে (75th Years of Independence Celebration )সুখবর ক্যানিংবাসীর জন্য। ক্যানিংয়ের (Canning) ঐতিহ্যবাহী এবং ভয়ংকর সুন্দর নদী মাতলার (Matla River) নামে এবার নতুন স্টেশনের পথ চলা। ১৫ অগাস্টের দিনই উদ্বোধন হল ক্যানিংয়ের এই নতুন স্টেশনের, নাম মাতলা হল্ট (Matla Halt)।

মাতলা নদীর নাম প্রায় সকলেরই জানা। ব্রিটিশ পিরিয়ডে এই মাতলা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাণিজ্য নগরী ক্যানিং। রাইস মিল থেকে শুরু করে বন্দর সবকিছুর কেন্দ্রবিন্দুতেই ছিল এই মাতলা নদী। কিন্তু সময়ের পরিবর্তনে প্রকৃতির নিয়মে এই নদী ধীরে ধীরে তার গভীরতা হারিয়েছে। এখন এক কথায় বলতে গেলে এই নদী মৃতপ্রায়। সেই ঐতিহাসিক মাতলা নদীকেই এবার রেলস্টেশনের মর্যাদা দিতে তৎপর ভারতীয় রেল (Indian railways)। ৭৬ তম স্বাধীনতা দিবস স্মরণীয় হয়ে রইল ক্যানিংবাসীর জন্য। ক্যানিং স্টেশন শিয়ালদহ দক্ষিণ শাখার শেষ স্টেশন, এর আগে আছে তালদি। এবার এই দুই স্টেশনের মধ্যবর্তী নতুন স্টেশনের নামকরণ করা হল মাতলা নদীর নামে। স্থানীয় মানুষজন এই স্টেশনটিকে চাঁদখালি হল্ট নাম দিয়েছিলেন। এবার অফিসিয়াল নতুন নামে পথচলা শুরু। এই নাম বদল নিয়ে ইতিমধ্যেই রেলের তরফ থেকে এটি সরকারি নির্দেশিকা এই মর্মে ইস্যু করা হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। এতদিনে রেল তা বাস্তবায়িত করতে পারল। সোমবার ১৫ অগাস্ট থেকেই ৪টি আপ ও ডাউন ট্রেন থামছে এই মাতলা স্টেশনে।সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেশনটিকে। টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, ওভারব্রিজ সবকিছুই তৈরি করা হয়েছে। স্টেশনের চারপাশে বৃক্ষরোপণ করা হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। সবমিলিয়ে নতুন সাজে সেজে উঠেছে মাতলা স্টেশন (Matla Halt)।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...