Saturday, June 13, 2026

সৌমিত্রের ভিত্তিহীন মন্তব্যের পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

ভিত্তিহীন বিতর্কিত মন্তব্য করে ফের সংবাদের শিরোনামে আসার চেষ্টা বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। দুটি ভিন্ন মামলার তদন্তে দুই তৃণমূল (TMC) নেতা গ্রেফতার হওয়ার পরেই নানা মন্তব্য করছে বিরোধীরা। ঘোলা জলে মাছ ধরতে এবার রীতিমতো হাস্যকর মন্তব্য করলেন সৌমিত্র খাঁ। তাঁর মতে, ”সব তথ্য ইডি-সিবিআই-এর কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ!” তাঁর মন্তব্যকে সার্কাসের জোকারের সঙ্গে তুলনা করে ধুয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিষ্ণুপুর বৈলাপাড়া জেলা বিজেপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সৌমিত্র অভিযোগ, কুণালই না কি ধর্মেন্দ্র প্রধানের কাছে দেখা করার পরে সব তথ্য ইডি-সিবিআই-এর কাছে পৌঁছে দিয়েছেন! সৌমিত্রর আরও দাবি, “এবার কোন কোন নেতা লিস্টে আছেন, কুণাল বাবু ভালো জানেন।”

সৌমিত্রর এই মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে কুণাল ঘোষ বলেন, ”সৌমিত্র খাঁর কথার গুরুত্ব দেওয়া আর সার্কাসের জোকারকে সিরিয়াস নেওয়া একই। উনি হচ্ছেন নিপাট বিনোদন। রাজনীতির ক্লাসে যারা ১, ২-তে পড়েন, তারা এইসব বলেন। ওঁর স্ত্রী দক্ষ৷ যার জন্য উনি জিতলেন। যে লক্ষ্মী রাখতে পারে না ঘরে, সে লক্ষ্মীছাড়া। সন্দেহের বাতাবরণ করে লাভ নেই৷”

প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা শ্যামল সাঁতরার দাবি, ”সৌমিত্র খাঁ তৃণমূলে ঢোকার জন্য মুখিয়ে আছেন। তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...