Thursday, June 25, 2026

ফিরিয়ে আনা হোক সুভাষের চিতাভস্ম, স্বাধীনতা দিবসে আবেদন নেতাজী কন্যার

Date:

Share post:

ভারত ও জাপান দুই দেশের সরকারের কাছে বারবার আবেদন জানানো হলেও, নেতাজির চিতাভস্ম ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এখনো। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফেরানোর দাবিতে সরব হলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। অনিতার মতে, নেতাজির মৃত্যু নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করার জন্য এটাই একমাত্র উপায়।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দেশ যখন অমৃত মহোৎসব পালন করছে সেই সময় অনিতা বসু জানান, “ভারতের স্বাধীনতা দেখে যেতে পারেননি নেতাজি। কিন্তু তাঁর দেহাবশেষ যদি ভারতে ফিরিয়ে আনা হয়, সেটাই হবে তাঁর প্রতি বর্তমান জনতার শ্রদ্ধার্ঘ্য।” ভারত ও জাপান দুই দেশের প্রসঙ্গ তুলেই তিনি বলেন, “আমার মনে হয় ভারত সরকার এবং জাপান সরকার এই বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার ফলে সময় নষ্ট করছে দু’দেশের সরকার। নেতাজিকে নিয়ে দুই দেশ একটু অস্বস্তিতে রয়েছে।”

এই চিতাভস্ম ফেরানো কতটা জরুরি তার ইঙ্গিত দিয়ে নেতাজি কন্যা বলেন, “আধুনিক প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে। তার ফলে চিতাভস্ম থেকেঅ ডিএনএ বের করে এনে পরীক্ষা করা যায়। যাঁরা মনে করেন, জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নেতাজির নয়, তাঁদের ভুল ভাঙা যেতে পারে।” রেনকোজি মন্দিরের পুরোহিত এবং জাপান সরকার যে ইতিমধ্যে এই চিতাভস্ম নতুন করে পরীক্ষা করাতে রাজি হয়েছেন সেকথাও উল্লেখ করেন তিনি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...