Saturday, March 14, 2026

২২ অগাস্ট দুর্গাপুজো নিয়ে মেগা বৈঠক: বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী! ভার্চুয়ালি থাকবে জেলার পুজো কমিটিগুলিও

Date:

Share post:

একে দুবছর করোনার জন্য বিধি নিষেধ, আর উপর ইউনেস্কোর হেরিটেজ সম্মান- এই বছর তাই মহা ধুমধাম করেই দুর্গাপুজোর পরিকল্পনা। সেই মতো একমাস আগেই বর্ণাট্য শোভাযাত্রা কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পুজো নিয়ে বড় পরিকল্পনা করতে ২২ তারিখে দুর্গাপুজো নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) থেকে মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেও বিভিন্ন জেলা থেকে ব্লক ও মিউনিসিপালিটি স্তরের পুজো কমিটিগুলিকে এই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়ালি (Virtual) তারা যোগ দেবেন বৈঠকে। নবান্ন সূত্রে খবর, সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা, তথ্য সংস্কৃতি দফতরের সচিব। সেখানেই এই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ মর্যাদা দিয়েছে ইউনেস্কো। সেই মতো এ বার দুর্গাপুজোর এক মাস আগেই মেগা পদযাত্রার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের তিনটি প্রান্ত থেকে শুরু হয়ে যাবে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। উত্তর থেকে দক্ষিণ নানা ক্লাবের প্রতিনিধিরা থাকবেন পদযাত্রায়। থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল। তার আগে ২২ তারিখের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।

 

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...