Wednesday, June 24, 2026

প্রয়াত হুগলির প্রাক্তন সিপিআইএম সাংসদ রূপচাঁদ পাল

Date:

Share post:

প্রয়াত হুগলির প্রাক্তন CPIM সাংসদ রূপচাঁদ পাল (Roopchand Paul)। হুগলি থেকে টানা ৬ বারের সাংসদ (MP) হন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। ৬ মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। কিন্তু সোমবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে, মঙ্গলবার ভোর রাতেই তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল। এরপর সিপিআইএম জেলা কমিটির সদস্য থাকার পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হন বর্ষীয়ান এই রাজনীতিক। CITU-র জেলা সহ সভাপতি থাকার সময় থেকেই তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে (Social Work) যুক্ত ছিলেন। প্রথমে মগড়ায় গোপাল ব্যানার্জি কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা করিয়েছেন। পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী(Whole Timer) হন তিনি। বাংলা ভাষায় ছিল অগাধ পান্ডিত্য।

এরপর ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। পরে ১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর হুগলিতে কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৬ বার সাংসদ হন তিনি। পরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন। তারপর থেকে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

 

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...