Wednesday, June 24, 2026

তেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, পাকিস্তানে পুড়ে মৃত অন্তত ২০

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তান(Pakistan)। তেলের ট্যাঙ্কারের(oil tanker) সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে পুড়ে মৃত্যু হল অন্তত ২০ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Hospital) ভর্তি আরও ৬ জন।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোর চারটে নাগাদ পথেই একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। সঙ্গে সঙ্গেই দু’টি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় ২০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন আরো ৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বাসের চালক গাড়ি চালাতে চালাতে কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তেলবাহী ট্রাকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি। আহতদের যথাযথ চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...