Friday, June 19, 2026

গরু পাচার কাণ্ডে মেয়েকে নিয়ে করা প্রশ্নে রেগে আগুন অনুব্রত !

Date:

Share post:

মেয়েকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে গেলেন গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল(Anubrat Mandal)। মঙ্গলবার দুপুরে কম্যান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিজাম প্যালেসে ফিরতেই অনুব্রতকে ঘিরে ফেলেন সাংবাদিকরা। গরু পাচার কাণ্ডে তাঁর মেয়ের কতটা ভূমিকা রয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সেই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল নেতা। সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করে তাঁর মুখের সামনে মাইক্রোফোন এগিয়ে দিয়েছিলেন। কিন্তু অনুব্রত মেজাজ হারিয়ে সেই মাইক্রোফোনটি এক হাতে ধরে মুচড়ে সরিয়ে দেন।

গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর থেকে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব দেননি তিনি। কখনও কখনও তাঁর হতাশ মুখও দেখা গিয়েছে। কিন্তু এদিন তাঁকে একেবারেই ভিন্ন মেজাজে দেখে গেল। কিন্তু কেন হঠাৎ মেজাজ হারালেন অনুব্রত? তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সিবিআই সূত্রের খবর, গত দু’দিন ধরেই অনুব্রতর মেজাজের হঠাৎ বদল লক্ষ্য করা যাচ্ছে। বোলপুরের বাড়িতে আটক হওয়ার পর তাঁকে যতটা হতাশ দেখাচ্ছিল, ততটা হতাশ আর মনে হচ্ছে না। গত দু’দিন ধরে তদন্তে সহযোগিতাও করছেন না তিনি।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...