Wednesday, June 3, 2026

ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,৮৪২.২১ (⬆️ ০.৬৪%)

🔹নিফটি ১৭,৮২৫.২৫ (⬆️ ০.৭২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। মঙ্গলবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১২৭ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩৭৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৭৯.৪৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৮৪২.২১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১২৭.১০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮২৫.২৫।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...