Tuesday, June 23, 2026

ইতিহাস গড়লেন মনীষা, ভারতের প্রথম ফুটবলার হিসাবে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেললেন তিনি

Date:

Share post:

১৫ আগস্ট মধ‍্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নির্বাসিত করেছে ফিফা (FIFA)। এই নির্বাসনের ফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। তবে এরই মধ‍্যে নয়া ইতিহাস গড়লেন ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয় উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামেন মনীষা। আর মাঠে নামতেই ইতিহাস গড়লেন তিনি।

বৃহস্পতিবার সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয়ে ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মনীষা। সেই ম্যাচে লাটভিয়ার রিগাকে ৩-০ গোলে হারায় অ্যাপোলোন লেডিস। আর এর জেরে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মনীষা। সদ্য জাতীয় দল ও গোকুলাম কেরালা এফসির হয়ে দুরন্ত পারফর্ম করে সাইপ্রাসের দলে সুযোগ পান মনীষা। সম্প্রতি এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন তিনি।

ফিফার নির্বাসনের জেরে ভারতের জাতীয় দল বা কোনও ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। তবে ভারতের কোনও ফুটবলার যদি বিদেশি ক্লাবে খেলেন, সেক্ষেত্রে তাঁর মাঠে নামতে কোন সমস্যা নেই। আর সেই কারণেই মনীষাও অ্যাপোলোন হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন:শুক্রবার সকালে শহরে পা রাখলেন লাল-হলুদের দ্বিতীয় বিদেশি অ্যালেক্স লিমা

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...