Monday, May 18, 2026

প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি, লক্ষাধিক টাকার ব্যাগেই মূত্র ত্যাগ প্রেমিকের

Date:

Share post:

রাগের বসে মানুষ কখন কী করেন সেটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু তাই বলে এহেন ঘটনা বিরল (infrequent) বটে। প্রেমিকার (Lover) সঙ্গে কথা কাটাকাটি, নিজের রাগ সামলাতে না পেরে প্রেমিকার লক্ষাধিক টাকার ব্যাগেই প্রস্রাব করলেন প্রেমিক। অবশ্য এই কাজের জন্য আদালতের (Court) নির্দেশ মতো গুনে গুনে ৯৯ হাজার টাকা ক্ষতিপূরণ (Compensation) দিতে হল প্রেমিক বাবাজিকে।

প্রেমের সম্পর্কের কী অদ্ভুত সমাপতন! প্রেমিকার ব্যাগে প্রস্রাব করে দেওয়ার ‘অপরাধে’ দক্ষিণ কোরিয়ার (South Korea) এক প্রেমিককে জরিমানা দেওয়ার নির্দেশ দিল আদালত। আসলে যে সে ব্যাগ নয়, ফরাসি ফ্যাশন সংস্থার ব্যাগের ভারতীয় মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তাই সেই ব্যাগ যদি নষ্ট হয়, কোনও মেয়েই মেনে নিতে পারবে না। প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়ে কথা কাটাকাটির পর আলমারি খুলে প্রেমিকার ব্যাগ বের করে এই কুকীর্তি করার পর, সরাসরি প্রেমিকের নামে মামলা দায়ের করার রাস্তায় হাঁটলেন প্রেমিকা। পুলিশ তদন্তে নামলে প্রেমিক পুরো বিষয়টি অস্বীকার করেন। যদিও সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ৯৯ হাজার টাকা জরিমানা ঘোষণা করে দোষী সাব্যস্ত করেন প্রেমিককে।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...