Tuesday, June 9, 2026

“আমি সর্বদা তোমার স্বপ্ন পূরণের চেষ্টা করব”, রাজীব গান্ধীর জন্মদিনে আবেগঘন টুইট রাহুল-প্রিয়াঙ্কার

Date:

Share post:

“পাপা, তুমি আমার হৃদয়ের সঙ্গে প্রতি মুহূর্তে আছো। আমি সর্বদা চেষ্টা করব দেশের জন্য তুমি যে স্বপ্ন দেখেছিলে তা আমি যেন পূরণ করতে পারি”। বাবার ৭৮ তম জন্মদিনে আবেগঘন টুইট করলেন পুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৭৮ তম জন্মদিন। বিশেষ দিনে বাবাকে শ্রদ্ধা জানালেন পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (Priyanka Gandhi Vadra)। শনিবার সকালে বীরভূমিতে (Veer Bhumi) গিয়ে রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন (Tributes) করেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরা, সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল সহ দলের নেতা-কর্মীরা। pashapashi সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন রাজীব গান্ধীর উপর একটি ভিডিও এবং ছবির কোলাজ টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল। বাবার প্রতি এই আবেগঘন টুইট ইতিমধ্যে মন ছুঁয়েছে নেটিজেনদের। পাশাপাশি দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় কংগ্রেস টুইটারে লেখে, আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তিনি একবিংশ শতাব্দীর ‘ভারতের স্থপতি’ হিসেবে সমাদৃত। তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ভারতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।

১৯৪৪ সালের ২০ অগাস্ট মুম্বইতে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৪ সালে মা ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর তিনি মাত্র ৪০ বছরে দেশের হাল ধরেন। তিনিই দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান তিনি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...