Monday, May 18, 2026

সিদ্ধান্ত বদল আইসিসির! মোবাইল, টেলিভিশনে বিশ্বকাপ দেখার সুযোগ বাড়ল

Date:

Share post:

শেষ পর্যন্ত পিছু হটল আইসিসি! মোবাইল, টেলিভিশনে বিশ্বকাপ দেখার সুযোগ বাড়ল।ভারতে খেলার সম্প্রচারের শর্তে বেশ কিছু বদল আনল আইসিসি। ভারতের চারটি সম্প্রচার সংস্থার চাপেই পিছু হটতে বাধ্য হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

ভারতের চারটি সম্প্রচারকারী সংস্থা অভিযোগ করেছিল, নিলামের পদ্ধতিতে অনেক ধোঁয়াশা রয়েছে। দাবি না মানলে তারা নিলামে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল। অবশেষে তাদের দাবি মেনে নিয়েছে আইসিসি। নিলামের পদ্ধতিতে স্বচ্ছতা আনার চেষ্টা করেছে তারা। এই বদলের ফলে ভারতে টেলিভিশন, মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে সমস্যা অনেকটাই মিটেছে। আইসিসি আগে জানিয়েছিল, নিলামে প্রথমে একটি বাছাই পর্বের পর প্রয়োজন মনে হলে নেটমাধ্যমে দ্বিতীয় পর্বের নিলাম হবে। পুরোটাই নির্ভর করবে আইসিসির উপর।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ভারতে খেলার সম্প্রচারের জন্য চার বছর ও আট বছর, দু’টি সময়কাল রয়েছে। চার বছরের জন্য সম্প্রচার স্বত্বের নিলাম শুরু হবে ১১ হাজার কোটি টাকা থেকে। অন্য দিকে আট বছরের জন্য সম্প্রচার স্বত্ব পেতে গেলে সংস্থাগুলিকে ২.৮ গুণ টাকা দিতে হবে। অর্থাৎ আট বছরের জন্য সম্প্রচার স্বত্বের নিলাম শুরু হবে ৩১ হাজার কোটি টাকা থেকে।
আইসিসি আরও জানিয়েছে, কে কত টাকা দর হেঁকেছে তা জানিয়ে দেওয়া হবে। যদি দেখা যায় সর্বোচ্চ দর ও তার পরের দরের মধ্যে ১০ শতাংশের কম ফারাক রয়েছে তা হলে দ্বিতীয় পর্বের নিলাম শুরু হবে।

 

 

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...