Tuesday, June 9, 2026

একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর

Date:

Share post:

বেকারত্ব (Unemployment), দুর্নীতি (Corruption) এবং মুদ্রাস্ফীতির (Inflation) বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি সাংসদ (BJP MP) বরুণ গান্ধী (Varun Gandhi)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, তিনি এমন একটি ভারত দেখতে চান যেখানে শিশু এবং যুবরা সম্মান পাবে এবং সাহায্যের জন্য তাদের কারও কাছে মাথানত করতে হবে না। এরপরই দেশবাসীর উদ্দেশে বরুণের দাবি, যতদিন পর্যন্ত এই দেশে ‘বেকারত্ব’ নামক শব্দটির অস্তিত্ব থাকবে এবং আপনাদের সন্তানরা চাকরি না পাবেন ততদিন পর্যন্ত আমার ‘সংঘর্ষ’ (Fight) চলবে।

বরুণ গান্ধী এদিন আরও দাবি করেন, আমাদের পূর্ব পুরুষদের আত্মত্যাগ (Sacrifice) কখনই বৃথা যেতে দেব না। এবার সময় এসেছে দেশের মৌলিক সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের এক হয়ে আওয়াজ তোলার। সম্প্রতি পিলভিটের (Pilvit) সাংসদ বরুণ গান্ধী প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে তাঁর কেন্দ্রে একটি ইন্ডোর স্পোর্টস হলের (Sports Hall) উদ্বোধন করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি (Press Conference) হয়ে কেন্দ্রের একাধিক জনবিরোধী পদক্ষেপ নিয়ে সোচ্চার হন তিনি।

তবে এই প্রথম নয়, বিগত কিছু সময় ধরেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারে বিরোধিতা করতে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর পৌত্রকে। কেন্দ্রের বিজেপি সরকারের অর্থ ও কৃষি নীতি নিয়ে বারবারই প্রকাশ্যেই সরব হয়েছে বিজেপি সাংসদ। বিজেপির সঙ্গে সম্পর্কে অবনতির কারণে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকে বরুণ ও তাঁর মা সাংসদ মানেকা গান্ধীর (Maneka Gandhi) নাম বাদ দিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তারপরই ধীরে ধীরে চড়া হয় ফাটল। তবে অভিজ্ঞ মহলের মতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও এখনই দলত্যাগের মতো সাহসী সিদ্ধান্তের পথে হাঁটবেন না বরুণ।

আরও পড়ুন- সিবিআইয়ে অনাস্থা: দিলীপের মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট চাইলেন শাহ-নাড্ডারা


Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...