Monday, May 18, 2026

Blast: ভদ্রেশ্বরে দোকানে বিস্ফোরণ! উড়ল ছাদ, তদন্তে পুলিশ

Date:

Share post:

আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল হুগলির ভদ্রেশ্বরের গৌরহাটি বাজার। বিস্ফোরণের তীব্রতায় একটি ফার্নিচারের দোকানের চাল উড়ে গিয়েছে। ভাঙে জানলার কাচ, ফাটল ধরে দেওয়ালে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

রবিবার মাঝরাতে বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানার গৌরহাটি বাজার এলাকা। জি টি রোডের পাশে এক ফার্নিচার এর দোকানের ভেতরে বিকট আওয়াজে এলাকা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। বাসিন্দারা বাড়ী থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে পৌঁছায় দমকলের একটি গাড়ি।পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ। দোকান খোলার পর দেখা যায় দেওয়াল ফেটে গেছে। কাঁচ ভেঙে পড়ে আছে।পুলিশ দোকানে ঢুকে চারিদিকে দেখেও কিছু উদ্ধার করতে পারেনি।দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেয় পুলিশ। দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশের তদন্তকারী দল। আসে কমিশনারেটের ফরেনসিক দলও। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে পুলিশ। দোকানের ভিতর প্রচুর পরিমানে শক্তিশালী বিস্ফোরক মজুত করা ছিল। কিন্তু কি কারনে দোকানের মালিক সেগুলি সেখানে জমা করেছিল তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- আবারও মারিশদায় দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, সুস্থ রয়েছেন বিরোধী দলনেতা


Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...