Thursday, May 14, 2026

করোনায় আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলে যোগ দেওয়া নিয়ে বড় বার্তা বিসিসিআইয়ের

Date:

Share post:

মঙ্গলবার সকালেই জানা যায় করোনায় আক্রান্ত ভারতীয় দলের (India Team) হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর এবার দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, দ্রাবিড় এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা।

করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে মেডিক্যাল আপডেট দিল বিসিসিআই। মঙ্গলবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, “এশিয়া কাপের জন্য আমিরশাহি উড়ে যাওয়ার আগে রুটিন করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তাতেই দ্রাবিড়ের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গও রয়েছে দ্রাবিড়ের। দ্রাবিড় আপাতত বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। করোনা রিপোর্ট নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাকি দল মঙ্গলবারই আমিরশাহিতে একত্রিত হবে।”

আরও পড়ুন:ফের ভারতীয় দলে করোনার হানা, করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...