Wednesday, June 24, 2026

ফের ভারতীয় দলে করোনার হানা, করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

Date:

Share post:

ফের ভারতীয় দলে (India Team) করোনার হানা। করোনায় আক্রান্ত টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর অনুযায়ী করোনায় আক্রান্ত দ্রাবিড়। এরফলে এশিয়া কাপে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। কিন্তু তার আগেই করোনার হানা টিম ইন্ডিয়ার শিবিরে। জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচ দ্রাবিড়কে। তাঁর বদলে শিখর ধাওয়ান, শুভমন গিল, কে এল রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এশিয়া কাপে ফিরছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে রান নেই বিরাটের ব্যাটে। এশিয়া কাপে তাঁর ব্যাটে রান দেখতে চাইবেন ভক্তরা। চোটের কারণে এশিয়া কাপের দলে নেই যশপ্রীত বুমরাহ। দলে রাখা হয়নি মহম্মদ শামিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...