Wednesday, June 24, 2026

প্রয়াত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগট

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বিগ বস খ্যাত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগট। আজ, মঙ্গলবার গোয়ায় মৃত্যু হয় তাঁর। মাত্র ৪১ বছর বয়সেই মৃত্যু হয় সোনালির ৷

আরও পড়ুন:ভিনরাজ্যেও “অ-পা”র বিপুল সম্পত্তির হদিশ, বেঙ্গালুরুতে বিলাসবহুল হোটেল-রিসর্ট

ক’দিন আগেই গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন সোনালির ব্যক্তিগত সচিব সুধীর সাংওয়ান এবং তাঁর দলের আরও একজন সদস্য। এদিন মৃত্যুসংবাদ পাওয়ার পরই সোনালির পরিবারের সদস্যরা হরিয়ানা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হন। জানা গিয়েছে, প্রয়াত বিজেপি নেত্রীর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং স্থানীয় পুলিশ দেহ হাসপাতালে নিয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন সোনালি। একসময় টিকটকে তাঁর বানানো ভিডিওগুলি যথেষ্ট ভাইরাল হয়েছিল। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। গত বিধানসভা নির্বাচনে হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন সোনালি ফোগাট।

এদিকে কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনালির এককালের প্রতিদ্বন্দ্বী কুলদীপ। নয়া দলে যোগ দিয়ে অবশ্য সোনালির সঙ্গে সম্পর্ক মেরামত করার দিকে মন দিয়েছিলেন কুলদীপ। এর আগে ২০১৯ সালে কুলদীপের কাছেই হেরেছিলেন সোনালি। বিজেপিতে যোগ দেওয়ার পর সোনালির সঙ্গে দেখা করেছিলেন কুলদীপ। দু’জনের হাসিমুখের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এই সাক্ষাতের কদিন পরই আচমকা মৃত্যু হয়েছে সোনালির। আর এর মধ্যেই মৃত্যু হল সোনালির।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...