Sunday, May 17, 2026

হুমকি চিঠির ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপির আইনজীবীরা

Date:

Share post:

বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল বিচারককে হাতজোড় করে আবেদন করেন, ‘চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’। তবে বিচারক সাফ জানান, ‘গরু পাচার মামলার সঙ্গে এই চিঠির কোনও যোগাযোগ নেই।আমি এই মামলার পার্ট হতে চাই না’। তবে এই ঘটনা নিয়ে জলঘোলা করতে ময়দান  নেমে পড়েছে বিজেপি। বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। আজ প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজেপির আইনজীবীরা।

আরও পড়ুন:আদালতে পেশের আগে শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন অনুব্রত

এ দিন সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করার কথা রয়েছে। এমনকি লিখিত আকারে প্রতিবাদ জানাবেন বলে খবর। এই ঘটনা দেশের বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে বলে দাবি আইনজীবীদের।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। সেই মামলাতেই আজ, বুধবার আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। ঠিক তার আগে একদিন আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি।এমনকি তদন্তের দাবিও জানান তিনি।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...