Wednesday, May 20, 2026

সরকারি কর্মীদের মতো সমস্ত সুযোগ-সুবিধা পাবেন GTA কর্মীরাও, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

এখন থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের মতো সমস্ত রকম সুযোগ-সুবিধা পেতে চলেছে গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের(GTA) কর্মীরা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি জিটিএ কর্মীরা।

বুধবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জিটিএ-এর সমস্ত কর্মচারীকে রাজ্য সরকারের সংশোধিত বেতন কাঠামোর অধীনে আনা হচ্ছে। অর্থাৎ জিটিএতে কাজ করা সকল কর্মীরা রাজ্য সরকারের কর্মীদের মতই একই স্কেলে বেতন পাবেন। এর পাশাপাশি ২০১১ সাল থেকে যে সকল কর্মীরা জিটিএ থেকে অবসর নিয়েছেন তাদের সকলকে রাজ্য সরকারের অন্যান্য পেনশন গ্রাহকদের মত একই হারে পেনশন দেওয়া করা হবে।

উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পাহাড়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার চেষ্টাতেই অতীতের সমস্যা কাটিয়ে পাহাড়ে ফিরেছে শান্তি। পাহাড়ের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...