Tuesday, May 5, 2026

পঞ্চায়েতেও তৃণমূলকে হারাতে পারবে না বিজেপি! জোরালো দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

“কারও হিম্মত থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক…”, বক্তা কোনও তৃণমূল নেতা নয়, সম্প্রতি জোর গলায় এমনই দাবি করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার বাংলার পঞ্চায়েত নির্বাচনেও শাসক দল তৃণমূলের পাল্লাভারি বলে দাবি করলেন দিলীপ। তবে পঞ্চায়েতে তৃণমূলের জয় আসবে পেশিশক্তি প্রয়োগ করে।

আরও পড়ুন: অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চিঠির “প্রেরক” আদালত কর্মী!

দিলীপ ঘোষের কথায়, ভোট লুঠের গণতন্ত্র চলছে রাজ্যজুড়ে। তাই এবারের পঞ্চায়েত ভোটেও তাই হবে। যদি দিলীপ ঘোষের বক্তব্যকে তর্কের খাতিরে সঠিক ধরে নেওয়া হয়, সেক্ষেত্রেও তো প্ৰশ্ন উঠবে বিজেপির দিকে। তাহলে কি বিজেপির লাফালাফি সার, এখনও বুথস্তরে সংগঠন গড়ে ওঠেনি, যেখানে নূন্যতম প্রতিহতি করা যায়? দিলীপের বক্তব্যের পরই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এদিন পুজোয় ক্লাবগুলোকে অনুদান দেওয়ার প্রসঙ্গেও ফের রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন দিলীপ। তাঁর দাবি, “একটিও পুজো কমিটি টাকা চায়নি। উনি (মুখ্যমন্ত্রী) যেচে দান খয়রাত করছেন। তাই জনস্বার্থ মামলা হয়েছে। ঠিক হয়েছে।”

দিলীপ ঘোষকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিলীপ ঘোষ পুজোর অনুদান নিয়ে আগেও মন্তব্য করেছিলেন। তার প্রতিক্রিয়ায় মদন মিত্র বলেছিলেন, “বেশ করা হয়েছে অনুদান দেওয়া হচ্ছে। পরের বছরগুলোতে আরও বেশি বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে।” আর দিলীপকে খোঁচা মেরে মদন বলেন, “আগে বলা হতো আলো মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ। কিন্তু এখন ওনাকে দেখে আমার মন খারাপ হয়ে যায়। দলের মধ্যে একঘরে। তবে স্বপ্নে এলে ওকে সুস্থ হওয়ার ওষুধ বলে দেবো।”

Related articles

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন...

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...