Wednesday, May 13, 2026

Asia Cup: এশিয়া কাপের মূল পর্বে হংকং

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) মূল পর্বে পৌঁছে গেল হংকং (Hong Kong)। বুধবার যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে যায় তারা। যার ফলে ভারত ( India) এবং পাকিস্তানের (Pakistan) গ্রুপে তৃতীয় দল হিসাবে খেলবে হংকং।

বুধবার এশিয়া কাপের মূল পর্বে যেতে হলে জিততেই হত হংকংকে। কারণ, এই ম্যাচের আগে তাদের পয়েন্ট ছিল চার। কুয়েতও চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল। কিন্তু হংকং জিতে যাওয়ায় ছ’পয়েন্ট নিয়ে তারাই মূল পর্বে উঠে আসে এশিয়া কাপে। যোগ্যতা অর্জন পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিতে মূল পর্বে উঠল হংকং। তারা হারিয়ে দেয় সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহিকে।

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হংকংয়ের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে। ৩১ আগস্ট খেলতে নামবে তারা। দুবাইয়ে হবে সেই ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ ২ সেপ্টেম্বর। আর ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে এশিয়া কাপের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:AIFF: ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...