Wednesday, May 13, 2026

রাজ্য সরকারের পুজো অনুদানে আপত্তি, তৃতীয় মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) পুজো অনুদান নিয়ে বিরোধীদের ঘোর আপত্তি! যার ফলে এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। এবছর ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে বাংলার দুর্গোৎসবকে (Durga Puja)। এরপর চলতি বছরই রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০হাজার টাকা ও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘোষণাকে কেন্দ্র করে হাওয়া গরম করতে থাকে বিরোধীরা। যার ফলে বৃহস্পতিবার এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল হাইকোর্টে। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।

বুধবার দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে ২টি মামলা দায়ের হয় হাইকোর্টে। এই দুটি মামলায় মামলাকারীদের প্রশ্ন ছিল, যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, ওষুধ পাচ্ছেন না সেখানে কেন এই অনুদান আর কেনই বা এই বিদ্যুতে ছাড়? এই অনুদান কি কোন বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হবে? রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দিতে হবে আদালতকে, এই মর্মে আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন মামলাকারী।

উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো করতে গেলে খরচ হবেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। তা সত্ত্বেও ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ (World Heritage) খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে পুজো কমিটিগুলির কোনও অসুবিধে না হয় তাই তিনি কিছু ব্যবস্থার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবাংলার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে পুজোগুলিতে যে বিদ্যুতের খরচ হয় তাতে যেন ৬০ শতাংশ ছাড় দেয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...