Thursday, May 14, 2026

কৌশিকী অমাবস্যায় মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম , তারাপীঠে বিশেষ ব্যবস্থা

Date:

Share post:

আজ কৌশিকী অমাবস্যা। করোনা অতিমারি আবহে দু’বছর ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকার পর আজ মহাসমারোহে মন্দিরে মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। তারাপীঠ, কালিঘাট, দক্ষিণেশ্বরের পাশাপাশি ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

আরও পড়ুন:ধ*র্ষণের পর খুন সোনালি ফোগাট? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত।মহাশ্মশানে সামিল হন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা।  কোভিডকালে পরপর  দুই বছর  কৌশিকী আমাবস্যায় পূর্ণাথীদের জন্য বন্ধ  ছিল তারাপীঠ। তাই এই বছর লক্ষাধিক পূর্ণাথীর সমাগম ঘটতে চলেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মাকে রাজবেশে সাজিয়ে পূজো করা হয়। তাই অনান্য অমাবস্যার চেয়ে এই দিনটি একটু হলেও আলাদা।

এদিকে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যা দিন তারাপীঠ মন্দির কমিটি থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। মন্দির চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।সিসি টিভি লাগানো হয়েছে। মন্দিরে চত্বর আলো দিয়ে সাজানো হয়েছে।
বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা  এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক  সিসিটিভি লাগানো হয়েছে । রাস্তার মোড়ে মোড়ে  ব্যারিকেড বসিয়েছে পুলিশ । ওয়াচ টাওয়ার থেকে চলছে পর্যবেক্ষণ।


Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...