Friday, June 26, 2026

BSF জওয়ানদের হাতে ধ*র্ষিতা মহিলা, রবিবার বাগদার ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

রক্ষকই ভক্ষক! বিএসএফের জওয়ানদের হাতে গণধর্ষণের শিকার এক মহিলা! যৌনলালসায় এতটাই পৈশাচিক ছিল সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানরা যে, নিগৃহীতা মহিলার কোল থেকে তাঁর ২ বছরের শিশুকে ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। নির্যাতিতার শারীরিক এখন অত্যন্ত সংকটজনক। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই বিএসএস কনস্টেবলকে।

ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার বাগদা। এমন ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। উঠেছে নিন্দার ঝড়। এমন নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল, রবিবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল যাচ্ছে বাগদায়। সূত্রের খবর, এই প্রতিনিধি দলে থাকতে পারেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

ওই মহিলার সঙ্গে ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর, বাগদা থানা এলাকার সীমান্ত অঞ্চল দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। কোলে ছিল ২ বছরের শিশুসন্তান। তখনই মহিলাকে ধরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ক্যাম্পে নিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর ক্যাম্প লাগোয়া নির্জন জায়গায় বিএসএস জওয়ান ও আধিকারিকরাই ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকী, তাঁর কোল থেকে ছুঁড়ে ফেলা হয় শিশুসন্তানকে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...