Friday, April 24, 2026

বৃষ্টির জন‍্য ভেস্তে গেল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন, ডার্বি কঠিন ম‍্যাচ, বললেন লাল-হলুদের হেডস‍্যার

Date:

Share post:

আগামীকাল মরশুমের প্রথম ডার্বি (Derby)। ডুরান্ড কাপে (Durand Cup) মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal) বনাম এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। দীর্ঘ আড়াই বছর পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরছে ডার্বি। আর এই উত্তাপে ইতিমধ্যেই কাঁপছে শহর কলকাতা, যা টের পাচ্ছেন ইমামি ইস্টবেঙ্গলের হেডস‍্যার স্টিফেন কনস্ট‍্যান্টাইন। তাইতো ডার্বির আগের দিন ডার্বির গুরুত্বের কথা শোনা গেল লাল-হলুদের হেডকোচের মুখ থেকে।

 

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” ডার্বি বাংলায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি এই এই ম‍্যাচের কথা। এটিকে মোহনবাগান গোছানো দল। ওদের দেশি-বিদেশি সব ফুটবলারই ভালো। তবে আমরাও তৈরি। আমরা আমাদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। ”

আগামীকাল ডার্বি। এদিকে বৃষ্টির জন্য অনুশীলনে নামতে পারল না লাল-হলুদ ব্রিগেড। প্রবল বৃষ্টির জন্য শনিবার বিকালে অনুশীলন বাতিল করতে বাধ্য হল ইমামি ইস্টবেঙ্গল। ডার্বির আগের দিন দলকে অনুশীলন করাতে না পেরে হতাশ ইমামি লাল-হলুদ কোচ। শনিবার ছিল ইমামি ইস্টবেঙ্গলের ক্লোজডোর অনুশীলন। বড় ম্যাচের পরিকল্পনা, রণকৌশল ফুটবলারদের বুঝিয়ে দিতে চেয়েছিলেন স্টিফেন। কিন্তু ফুটবলারদের নিয়ে ক্লাবে এসেও মাঠে নামতে পারলেন না কনস্ট্যান্টাইন।

ডুরান্ড কাপে এখনও পযর্ন্ত হওয়া দুটি ম‍্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আগামীকাল ডার্বি। সেই নিয়ে কনস্ট‍্যান্টাইন বলেন,” অনুশীলনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা কঠিন ম্যাচ। আমরা অনেক দেরিতে প্রস্তুতি শুরু করেছি। উন্নতি করার অনেক জায়গা রয়েছে। আমরা এখনও ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করছি। সব ম্যাচেই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করি। রবিবারের ম্যাচেও সেটাই করব। এই ম্যাচ আমাদের সামনে আরও একটা সুযোগ।”

আরও পড়ুন:এবার নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিরাট, জানালেন মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি

 

 

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...