Saturday, June 13, 2026

মরশুমের প্রথম ডার্বি, ম‍্যাচ শেষে কী বললেন দু’দলের কোচ থেকে কর্তারা?

Date:

Share post:

মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। ডুরান্ড কাপে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। লাল-হলুদের ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল। আর এই জয়ের ফলে মরশুমের প্রথম ডার্বিতে হারের মুখ দেখল লাল-হলুদ ব্রিগেড।

হাতে খুব অল্প সময়ের নিয়ে দল নিয়ে নেমেছেন স্টিফেন কনস্ট‍্যান্টাইন। যেটুকু সময় পেয়েছেন দল নিয়ে এক শতাংশ দেওয়ার কথা বলেছিলেন। মাঠে সেইমত দল সাজিয়েছিলেন লাল-হলুদের হেডস‍্যার। কিন্তু ৯০ মিনিট যেতে দলের যে আরও উন্নত হতে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। এদিন বিপক্ষ দলকে সম্মান দিয়ে বলেন,” ওরা ভালো দল। আজ মোহনবাগান ভালো খেলেছে। আমি খুব অল্প সময় পেয়েছি দল নিয়ে শুরু করতে। টানা ম‍্যাচ খেলেছি। ফুটবলারদের চোট লাগেনি এটাই ভালো।”

মরশুমের প্রথম ডার্বি জয়ের পাশাপাশি মরশুমের প্রথম জয়। এই জয় নিয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, “গোটা দল আজ ভালো পারফরম্যান্স করেছে। আমি ছেলেদের খেলায় খুশি। তবে এই জয় এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন দিন। নতুনভাবে শুরু করব। এই জয়টা দরকার ছিল।”

এদিকে দল হারলেও দলের খেলায় খুশি লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, আমরা খুব অল্প সময় পেয়েছি। তবুও এই ম‍্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা কোচের ওপর ভরসা রাখছি। এই দল ঘুরে দাঁড়াবে।”

এদিকে টানা ছয় ম‍্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছসিত বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন,” ছয় ছক্কা। ছ’টা ম‍্যাচ পরপর জিতল। কলকাতায় আবার ডার্বি হল। আর সেই ম‍্যাচ আমরা জিতলাম এটাই অনেক আনন্দের।”

আরও পড়ুন:ডার্বির রং সবুজ মেরুন, মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...