Sunday, May 17, 2026

অমিত-পুত্র জয় শাহকে ‘উড়নচণ্ডী রাজপুত্র’ বলে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

এশিয়া কাপে ভারত -পাক ম্যাচে টানটান উত্তেজনার সময় হার্দিক পান্ডিয়ার ছক্কায় জয় ছিনিয়ে নেয় ভারত। আর তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে থাকা ভারতীয়রা। জাতীয় পতাকা নিয়ে উদ্দাম উল্লাসে মেতে ওঠে সকলেই। ক্লাব হাউজে বসে ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে জয় শাহ। দেখা যায়, সেই সময়ে তাঁর দিকে একজন ভারতের পতাকা এগিয়ে দেন। কিন্তু মাথা নাড়িয়ে জয় বুঝিয়ে দেন, না তিনি পতাকা হাতে নেবেন না। সোমবার সেই মুহূর্ত পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত-পুত্রকে ‘উড়নচণ্ডী রাজপুত্র’ বলে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন:ছাত্র সমাবেশে ছাত্রভোটের দামামা বাজাবেন নেত্রী? মমতার ভাষণের দিকে তাকিয়ে বিরোধীরাও

অমিত শাহর ছেলের এই দৃশ্য রবিবার রাত থেকেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। সোমবার একটি ট্যুইটে অভিষেক লেখেন,  “অমিতব্যয়ী যুবরাজ জানেন না জাতীয় গর্ব কাকে বলে। জয় শাহ যে ভারতের জাতীয় পতাকা হাতে নিতে চাইলেন না তা আসলে বিক্ষিপ্ত ঘটনা নয়। তা বর্তমান শাসক দলের বৃহত্তর ভণ্ডামিরই প্রতীক। ওরা নাটুকেপনায় পটু, মূল্যবোধ বলে কিছু নেই। জুমলাতে দক্ষ কিন্তু জাতীয়বাদের প্রশ্নে অগভীর!”

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...