Monday, May 18, 2026

জাতীয় শিক্ষকসম্মান পাচ্ছেন বাংলার শিক্ষক

Date:

Share post:

ছোট থেকেই শিক্ষক হতে চেয়েছিলেন। তবে পুঁথিগত বা গতানুগতিক বিদ্যায় নয়। নিরলসভাবে ছাত্র ছাত্রীদের হাতেকলমে শেখাতে চান সকল বিষয়। তাঁর ইচ্ছে, পড়াশুনো যেন বাচ্চাদের কাছে বোঝা না হয়ে দাঁড়ায়। বরং ভালোবেসে পড়াশুনো করুক তারা। তাই দিনরাত এক করে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। প্রকৃত শিক্ষার আলোয় ছাত্রছাত্রীদের আলোকিত করার জন্যই জাতীয় স্তরের সম্মান পেতে চলেছেন বুদ্ধদেব দত্ত।পাচ্ছেন শিক্ষাসম্মান।

>

আরও পড়ুন:অভিষেকের নেতৃত্বে নতুন প্রজন্ম মানুষের স্বার্থে লড়াই করবে, ছাত্রসমাবেশে বার্তা ফিরহাদের

বাঁকুড়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জয়পুর প্রাথমিক বিদ্যালয়। এখানেই দশবছর ধরে শিক্ষকতা করছেন শিক্ষক বুদ্ধদেব দত্ত। দশ বছরের স্কুলের চেহারাটাও তিনি পাল্টে ফেলেছেন। ২০২০ সালে রাজ্য স্তরে ‘শিক্ষারত্ন’ পুরস্কার পান। এবার জাতীয় স্তরের পালা। কী বলছেন বুদ্ধদেব বাবু? তাঁর বক্তব্য, “আমার গর্বের শেষ নেই। নিজের স্কুল তথা বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গকে শিক্ষার জাতীয় স্তরে পৌঁছে দিতে পেরেছি এ আমার কাছে ভীষণ গর্বের”। টিচিং নয়, তিনি লার্নিংয়ে বিশ্বাস করেন। সেই কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতিপ্রেম এবং মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন সবসময়।
প্রকৃতির কোলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পড়াশোনায় বিশ্বাসী বুদ্ধদেব বাবু। তাঁর বক্তব্য, আমার উত্তরের মধ্যে দিয়ে যদি ছাত্ররা আমায় প্রশ্ন করে তবে ওদের ভাবনা চিন্তা আরও উন্নত হবে। নিজেকে আরও মেলে ধরতে পারবে ওরা। বাঁকুড়া জয়পুর বিদ্যালয়ের সহ শিক্ষক তিনি। স্কুলের দেওয়াল হোক কিংবা ক্লাসরুম – তাতে নীতিশিক্ষা কিংবা পাঠ্য বিষয়ের আঁকিবুকি, সবমিলিয়ে এক অভিনব উদ্যোগ চোখে পড়ে।

তাঁর এই কৃতিত্বে উচ্ছ্বসিত বুদ্ধদেবের সহকর্মী থেকে ছাত্রছাত্রী সকলেই। সকলেই চায় আরও উন্নতি করুক বুদ্ধদেববাবু।তবে সেজন্য একা কৃতিত্ব নিতে রাজি নন বুদ্ধদেববাবু। তাঁর বক্তব্য, ‘এই স্বীকৃতি আমাদের সকলের।’

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...