Tuesday, April 21, 2026

রাতভর বিধানসভা চত্বরে বিক্ষোভ, উপরাজ্যপালের পদত্যাগের দাবিতে ধর্নায় আপ বিধায়করা

Date:

Share post:

উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার পত্যাগের দাবিতে রাতভর উত্তেজনা দিল্লি বিধানসভা চত্বরে। রাতভর ধর্নায় বসেছিলেন আপ বিধায়করা। অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত সাক্সেনা। তিনি যখন খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সময় নোটবন্দিকালে অবৈধভাবে কয়েকশো কোটি টাকার বাতিল নোট বদল করিয়েছিলেন।

আরও পড়ুন:সুইডেনের লঞ্চে ভয়াবহ আগুন: বিপাকে কমপক্ষে ৩০০ যাত্রী, জোর কদমে চলছে উদ্ধারকাজ

সোমবার সন্ধ্যা থেকে পত্যাগের দাবিতে দিল্লি বিধানসভা চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন আপ বিধায়করা। কখনও গান গেয়ে কখনও স্লোগান তুলে রাতভর বিক্ষোভ দেখান তাঁরা। আপের দাবি, ২০১৬ সালে নোটবন্দির সময় ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মীদের মাধ্যমে প্রচুর পুরনো নোট বদল করেছেন সাক্সেনা।এমনকি দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে এইনিয়ে দিল্লিজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতেই সাংবাদিক বৈঠক করে আপকে নিশানা করেছে বিজেপি। বিজেপির দাবি, আবগারি নীতি নিয়ে দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বেনিয়মের যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই উপরাজ্যপালকে নিশানা করা হচ্ছে। সম্প্রতি আপ সরকারের নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল সাক্সেনা। এমনকী সরাসরি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দিকে আঙুল তুলেছিলেন তিনি। এমতাবস্থায় উপরাজ্যপালের পত্যাগের দাবিতে আপ-বিজেপি সংঘাত চরম উঠেছে। বিজেপির বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা দিয়ে তাঁদের দল ভাঙানোর চেষ্টা করছে বলে অভিযোগ আপের। আগামী দিনে শাসক-বিরোধী তরজার জল কতদূর গড়ায় সেটাই দেখার

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...