Saturday, May 23, 2026

সভায় সঙ্গী ফাঁকা চেয়ার, এবার ত্রিপুরাতেও গাড্ডায় পড়লেন নাড্ডা

Date:

Share post:

বছর পেরোলেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে মাস কয়েক আগেই সরকারের মুখ পরিবর্তন করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তনে কি কোনও সুফল পাওয়া গেল? ত্রিপুরার রাজনীতি জুড়ে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে।

আরও পড়ুন: রাতভর বিধানসভা চত্বরে বিক্ষোভ, উপরাজ্যপালের পদত্যাগের দাবিতে ধর্নায় আপ বিধায়করা

মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তনের পর দলীয় সংগঠনের ছবি দেখতে সম্প্রতি ত্রিপুরায় সফরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর সোমবার উপজাতি স্বশাসিত এলাকার সদর দফতর তথা খুমলুংয়ে জনসভায় হাজির হয়েছিলেন নাড্ডা।

তেইশকে পাখির চোখ করে নির্বাচনের ঢাকে কাঠি দেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু ত্রিপুরাতেও এবার কার্যত গাড্ডায় পড়লেন নাড্ডা। রাজ্য ও দেশের শাসক দলের সর্বভারতীয় সভাপতির সভায় মাছি উড়ছে। মঞ্চের সামনে প্রথমসারিতে পার্টির গুটিকয়েক কমিটেড লোক থাকলেও, নাড্ডার সভাস্থলের সিংহভাগ চেয়ারই ছিল শুন্য।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ত্রিপুরা বিজেপির মুখ পুড়েছে। জনজাতি এলাকায় নাড্ডাকে স্বাগত জানানো নিয়েও অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। কারণ, বিজেপি সভাপতির গোটা যাত্রাপথই প্রায় মুড়ে দেওয়া হয়েছিল “গ্রেটার তিপ্রাল্যান্ডে জেপি নাড্ডাকে স্বাগত” লেখা বিশাল পোস্টার-ব্যানারে। জনজাতি এলাকায় এই বিশাল সভার আয়োজন করা হলেও, এইসকল মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে কথাই বলতে দেখা যায়নি নাড্ডাকে। সরাসরি আর্থিক অনুদান নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি।

সবমিলিয়ে জনজাতি এলাকায় নাড্ডার জনসভা ছিল সুপার ফ্লপ। জনসমাগম না হওয়ায় সভার সুর কেটে যায়। ফলে নির্বাচনী ডঙ্কা বাজানোর যে উদ্দেশ্য নিয়ে নাড্ডা ত্রিপুরা পাড়ি দিয়েছিলেন, সেটাও সফল হল না। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপির নড়বড়ে সংগঠনের ছবিটাই কিন্তু ফুটে উঠল ত্রিপুরার বুকে।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...