Saturday, May 16, 2026

এআইএফএফ-কে জরিমানা এএফসি-র

Date:

Share post:

ফিফা (FIFA) ব্যান উঠলেও এবার এএফসির (AFC) জরিমানার মুখে পড়ল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। গত জুনে কলকাতায় এশিয়ান কাপের বাছাই পর্বে আফগানিস্তান ও হংকং ম্যাচে মাঠে লোক ঢুকে পড়ার অভিযোগে এআইএফএফ-কে ১৮ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। তবে এরমধ্যে ১৩,৫০০ ডলার সাসপেন্ডেড ফাইন বলা হয়েছে। যা আপাতত দিতে হবে না। দু’বছরের মধ্যে ফের এমন হলে তখন দিতে হবে। বাকিটা ৯০ দিনের মধ্যে দিতে হবে এএফসি-কে।

মোট দু’টি বিভাগে জরিমানা করা হয়েছে এআইএফএফ-কে। প্রথমত, ম্যাচ চলার সময় যে ধরনের নিরাপত্তা থাকার দরকার ছিল, তা ছিল না। এবং দ্বিতীয়ত, স্টেডিয়াম এবং তার আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক ছিল না বলে জানান হয়। সোমবার এএফসি তরফ থেকে জানান হয়েছে, নিলম্বিত জরিমানা বাদে বাকি যে ৪৫০০ ডলার জরিমানা হয়েছে, তা আগামী ৯০ দিনের মধ্যে জমা করতে হবে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...