Friday, June 26, 2026

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে নির্মম হত্যাকাণ্ড, একই পরিবারের ৫জনকে গলা কেটে খু*ন!

Date:

Share post:

আক্রোশের পরিণতি কতটা নির্মম হতে পারে সেটা ভেবেই আঁতকে উঠতে হয়। যার ভয়ঙ্কর পরিণতি একই পরিবারের পাঁচ সদস্যের গলা কেটে খুন করল এক ব্যক্তি। ঘটনা বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রানিপোখারি এলাকার। অভিযুক্তের নাম মহেশ কুমার। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

৪৭ বছরেড মহেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, নিজের ৭৫ বছরের বৃদ্ধা মা, স্ত্রী ও তিন কন্যা সন্তানের গলা কেটে খুন করেছে সে। পিসির বাড়িতে থাকার জন্য এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে মহেশের আরেক মেয়ে।

এ প্রসঙ্গে দেরাদুনের পুলিশ সুপার কমলেশ উপাধ্যায় বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি। সকালের প্রার্থনা শেষ করেই পরিবারের উপর চড়াও হয় মহেশ। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। মহেশকে জেরা করছে পুলিশ।

আরও পড়ুন:অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি, নাটকীয়ভাবে গ্রেফতার আইনজীবী

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...