Saturday, March 14, 2026

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ব্যাঙ্ক লকার চেক করছে CBI

Date:

Share post:

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা AAP নেতা মনীশ সিসোদিয়াকে আরও বেকায়দায় ফেলতে এবার তাঁর লকার থাকা একটি ব্যাঙ্কে হানা দিয়েছে CBI. জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনীশ সিসোদিয়ার লকার চেক করছেন। সেইমতো তদন্তকারীদের সহযোগিতা করতে এদিন সকাল সকাল সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছে যান AAP নেতা।

প্রসঙ্গত, এর আগে সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে CBI. তিনি আগেই টুইট করে বলেছিলেন, “১৯ আগস্ট আমার বাড়িতে ১৪ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়েও কিছু পাওয়া যায়নি। এবার চেক করা হবে আমার ব্যাঙ্ক লকার।
বাড়ির মতোই কিছুই পাওয়া যাবে না লকারেও। তবে আমি এবং আমার পরিবার CBI-কে সম্পূর্ণ সহযোগিতা করবো।”

দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় CBI যে ১৫ জনের নামে FIR দায়ের করেছে, সিসোদিয়া তাঁদের মধ্যে একজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দিল্লিতে লিকার পলিসিতে একাধিক দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে অনেককে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছিল CBI.

 

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...